ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল মাঠে ফিরলেন নেইমার, তবে গ্রুপ পর্বে খেলা কঠিন তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে

সত্যের জয় হবেই: প্রার্থিতা বহাল ঘোষণার পর বিএনপি প্রার্থী মিন্টু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

‘প্রতিপক্ষ আবারও আমাকে সাহায্য করল এটা প্রমাণ করতে যে, সত্যের জয় হবেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনে তার প্রার্থিতা বহাল ঘোষণার পর এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন তার প্রতিদ্বন্দ্বী ফেনী-৩ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক।

রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানির পর আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল বলে ঘোষণা দেয় নির্বাচন কমিশন (ইসি)। এর প্রতিক্রিয়ায় আবদুল আউয়াল মিন্টু এক ফেসবুক পোস্টে বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমার মনোনয়নের বিরুদ্ধে আনা ভিত্তিহীন ও হয়রানিমূলক আপিল খারিজ করেছে ইলেকশন কমিশন। আমার প্রতিপক্ষরা সময়ের সাথে সাথে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন এবং পরবর্তীতে নির্বাচন কমিশনে এই আপিল করে আমাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।’

তিনি আরও লেখেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসার পর থেকে আজ পর্যন্ত সকল শাসনামলের মধ্য দিয়ে অত্যন্ত মর্যাদা ও স্বচ্ছতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। আমি এই দেশের নাগরিক না হয়ে কোথায় যাব? এই মাটির ওপর আমার অধিকার থাকবে না কেন?

ভোটের মাঠে দেখা হবে উল্লেখ করে মিন্টু লেখেন, ‘আমি সর্বদা আমার দেশের মানুষের ওপর বিশ্বাস এবং আল্লাহর ওপর আস্থা রেখেছি, আর সেই কারণেই আজ এই নির্বাচনী লড়াইয়ে এই বৈধতা প্রমাণিত হয়েছে। আপনাদের অকৃত্রিম সমর্থন ও ভালোবাসার জন্য আমি আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রতিপক্ষ আবারও আমাকে সাহায্য করলেন প্রমাণ করতে যে সত্যের জয় হবেই। ভোটের মাঠে দেখা হবে, ইনশাআল্লাহ।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

সত্যের জয় হবেই: প্রার্থিতা বহাল ঘোষণার পর বিএনপি প্রার্থী মিন্টু

আপডেট সময় ১২:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬