ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতি ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

এবার দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও সম্প্রতি কাবুলে ভয়াবহ প্রাণঘাতী হামলার পর, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এবং সদিচ্ছার নিদর্শন হিসেবে দুই দেশ এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মধ্যরাত থেকে শুরু হয়ে এই বিরতি ২৩শে মার্চ মধ্যরাত পর্যন্ত মোট ৫ দিন কার্যকর থাকবে।

এই যুদ্ধবিরতির ঘোষণাটি আসার মাত্র দুই দিন আগে কাবুলের ক্যাম্প ফিনিক্স নামক একটি সাবেক ন্যাটো ঘাঁটিতে (যা বর্তমানে মাদক পুনর্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহৃত) ভয়াবহ বিমান হামলা চালায় পাকিস্তান। এই হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিবাদ তুঙ্গে পৌঁছায়। তালেবান সরকারের দাবি, সোমবার (১৬ মার্চ) রাতের ওই হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত এবং ২৬৫ জন আহত হয়েছেন। তাদের মতে, এটি একটি বেসামরিক পুনর্বাসন কেন্দ্র ছিল।
জাতিসংঘের তথ্যমতে, নিহতের সংখ্যা ১৪৩ ও আহত ১১৯ জন।

ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা কোনো বেসামরিক কেন্দ্রে নয়, বরং সন্ত্রাসীদের গোলাবারুদ, ড্রোন ও আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পৃথক বার্তায় এই বিরতির কথা নিশ্চিত করেছেন। পাকিস্তান জানিয়েছে, এই সময়ের মধ্যে যদি কোনো আন্তঃসীমান্ত হামলা বা ড্রোন হামলা হয়, তবে তারা আবারও অভিযান শুরু করবে। একইভাবে তালেবানও জানিয়েছে, যেকোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত।

এক সময় মিত্র থাকলেও, গত এক বছর ধরে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবানরা তাদের দেশে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে তালেবান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। চীনসহ বিভিন্ন দেশ মধ্যস্থতার চেষ্টা করলেও গত মাসে পাকিস্তান সরাসরি আফগান ভূখণ্ডে হামলা চালানোয় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। সূত্র : রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতি ঘোষণা

আপডেট সময় ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬