ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মা-বাবার মানসিক কষ্ট ‘সইতে না পেরে’ হিন্দু ধর্মে ফিরলেন সেই আয়ুষ মালিক সিঙ্গাপুর-দুবাইয়ে একাধিক কোম্পানি, অনুমতির তথ্য নেই: স্মার্ট টেকনোলজিসের এমডি জহিরুল ইসলামকে ঘিরে অভিযোগ বিদেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে প্রশ্ন প্রযুক্তি ব্যবসার আড়ালে স্মার্ট টেকনোলজির অর্থপাচারের অভিযোগ ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে দুই জেলার অংশ এআইতে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিল, শেষমেশ শোকজ এসআই মহাকাশ থেকে হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনায় ইসরায়েল: কাটজ মাত্র ১ মিলিয়ন ডলারের বাজেট, বক্স অফিসে ৩৪৪ মিলিয়ন আয় ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা, দখলের অভিযোগ বিস্তৃত এলাকা জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস রূপপুরে আরও অনিয়ম, ২৭ কোটির যন্ত্রপাতি কেনা হয়েছিল ২১৪ কোটিতে

৮০ দিনের অবরোধের পর ২৪ লাখ গাজার মানুষের জন্য মাত্র ৯টি ত্রাণের ট্রাক 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

প্রায় ৮০ দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত ২৪ লাখ মানুষের জন্য কেবল ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) আঞ্চলিক সরকারি কার্যক্রমের সমন্বয় শাখা সিওজিএটি কার্যালয়ের প্রধান ঘাসান আলিয়ান ‘শিশুখাদ্যসহ মানবিক সহায়তা বহনকারী ৯টি ট্রাক আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েল হয়ে গাজায় প্রবেশ করবে’।

ইসরায়েলি আর্মি রেডিও আরও জানায়, এই ত্রাণ ট্রাকগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোর গুদামে পৌঁছাবে এবং সেখান থেকে তা ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা হবে।

গাজার সরকারি, মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজার সব প্রবেশপথ বন্ধ রেখেছে। যার ফলে গাজায় চলমান মানবিক সংকট রূপ নিয়েছে ভয়াবহ অবস্থায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মা-বাবার মানসিক কষ্ট ‘সইতে না পেরে’ হিন্দু ধর্মে ফিরলেন সেই আয়ুষ মালিক

৮০ দিনের অবরোধের পর ২৪ লাখ গাজার মানুষের জন্য মাত্র ৯টি ত্রাণের ট্রাক 

আপডেট সময় ০৭:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫