ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ছয় বছরের শিশু মুসলিমার গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার আজকের জননিরাপত্তাহীন বাংলাদেশ বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল: হাসনাত জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩ বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: নেতানিয়াহুকে এরদোয়ান মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: জামায়াত আমির সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া এটা তো শুধু একটা ট্রেলার, সামনে পুরো সিনেমা বাকি আছে: মীর স্নিগ্ধ ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি

ইরানি বন্ধুরা আমাদের কাছে কোনো সাহায্য চায়নি: পুতিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৮৬৫ বার পড়া হয়েছে

এবার ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে রাশিয়া কোনো পক্ষের ওপর সমাধান চাপিয়ে দিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, বরং আলোচনার মাধ্যমে আমরা একটি সম্ভাব্য সমাধান বের করতে চাইছি।

এদিকে স্থানীয় সময় বুধবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে পুতিন এ সব কথা বলেন। তিনি বলেন, আমরা কাউকে কিছু চাপিয়ে দিচ্ছি না।

শুধু বলছি, কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যেতে পারে। এই সিদ্ধান্ত মূলত সংশ্লিষ্ট দেশগুলোর, বিশেষ করে ইরান ও ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের নেওয়ার বিষয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন স্পষ্ট করে বলেন, আমাদের ইরানি বন্ধুরা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সহায়তা চায়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন বলেছেন, রাশিয়ার কর্মীরা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করছেন। ইসরায়েল এখন পর্যন্ত এই স্থাপনায় হামলা চালায়নি। তারা রাশিয়ার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে। রাশিয়া ২০০৫ সালে বুশেহর প্রকল্পের নির্মাণ শুরু করে। ২০১১ সালে তা চালু হয়।

ইতিমধ্যে ইরানের সঙ্গে একটি ২০ বছর মেয়াদি চুক্তির অধীনে আরো তিনটি পারমাণবিক স্থাপনা নির্মাণে সম্মত হয়েছে রাশিয়া। পুতিন জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। তার মতে, ইরানি জনগণ এখন তাদের নেতৃত্বের পেছনে একতাবদ্ধ হচ্ছে এবং এই সংকট সমাধানে কূটনৈতিক সমাধান প্রয়োজন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ছয় বছরের শিশু মুসলিমার গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ইরানি বন্ধুরা আমাদের কাছে কোনো সাহায্য চায়নি: পুতিন

আপডেট সময় ১১:০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫