ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

ইরানের হামলায় ইসরায়েলের ৪ স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

এবার নতুন করে ইরানের চালানো হামলায় ইসরায়েলের অন্তত চারটি জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে সেন্ট্রাল ইসরায়েলে তিনটি জায়গা, যা গুশ দান নামে পরিচিত। এই জায়গাটি বৃহত্তর তেল আবিবের একটি অংশ। বৃহস্পতিবারের (১৯ জুন) হামলায় ওই এলাকায় বেশকিছু ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া হলনে একটি ভবন ধসে পড়েছে এবং সোরোকা হাসপাতালেও ক্ষয়ক্ষতি হয়েছে। এটি ইসরায়েলের অন্যতম বড় হাসপাতাল। মূলত গাজার যুদ্ধের প্রেক্ষাপটে আহত অনেক সেনাকে এখানে ভর্তি করা হয়েছে।

মূলত হাসপাতালের পাশের একটি ভবনে আঘাত হানে ইরান। কিন্তু হাসপাতালেও ব্যাপক ক্ষতি হয়েছে এবং চিকিৎসা কর্মীরা জনসাধারণকে আঘাতস্থলের কাছে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে ইরানের সংবাদ সংস্থা ইরনা টেলিগ্রামে জানিয়েছে, বৃহস্পতিবার সকালের ক্ষেপণাস্ত্র হামলার “প্রধান লক্ষ্যবস্তু” ছিল “বৃহৎ (ইসরায়েলি সেনাবাহিনী) কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স (আইডিএফ C4I) সদর দপ্তর এবং গাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা শিবির”।

সংস্থাটি বলছে, এই সদর দপ্তর বের শেভার সোরোকা হাসপাতালের পাশে অবস্থিত। ইরনা দাবি করেছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৃষ্ট শকওয়েভ থেকে হাসপাতালটি সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে সামরিক অবকাঠামো সুনির্দিষ্ট এবং সরাসরি লক্ষ্যবস্তু ছিল।সূত্র : আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

ইরানের হামলায় ইসরায়েলের ৪ স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় ০২:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫