এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, শিক্ষকদের ন্যায্য দাবি অবশ্যই মানতে হবে। তা না হলে অতীতের ফ্যাসিবাদী শক্তি ও খুনি হাসিনার চেয়েও ভয়াবহ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে তিনি বলেন, “তাদের দাবিটা খুবই সাধারণ—মাত্র ২০ শতাংশ আবাসন ভাতা ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা। এটা কি বেশি?”
সরকারের উদ্দেশে সাদিক কায়েম বলেন, “যে হাজার হাজার কোটি টাকা বিগত সময়ে পাচার হয়েছে, সেখান থেকে ব্যবস্থা করুন। তারপর শিক্ষকদের এই সামান্য দাবি মেনে নিন।”

ডেস্ক রিপোর্ট 

























