ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

এবার ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগকে যারা মাফ করে দিচ্ছেন—ফিরলে হাসিনার পা ধরেও তারা মাফ পাবেন না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আজ রোববার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান লেখেন—বেশ কয়েকবার বলেছি, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ। তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও নির্বাচন বানচাল করা। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি ১/১১ নেমে আসবে।

বাংলাদেশে আরেকটি ১/১১ ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে। সামনে তারা গুপ্তহত্যা শুরু করবে। তিনি লেখেন—সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে। তারপরের পরিস্থিতি কী হতে পারে, সেটি কারও অবোধগম্য নয়।

ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না। সুতরাং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন। নিজেদের মধ্যে বিভক্তির সুযোগে অন্তত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগকে ফিরতে দিয়েন না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খাঁন

আপডেট সময় ১২:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫