ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থীর মিডিয়া সেলের বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মিডিয়া সেলের বিরুদ্ধে যমুনা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে হত্যা ও লাশ গুম করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ নভেম্বর) সাংবাদিক খোকন নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি জানান, গত রোববার (১৭ নভেম্বর) কুমিল্লা-১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর থেকে আব্দুল গফুর ভূঁইয়ার মিডিয়া সেল এবং ‘গফুর ভূঁইয়া মিডিয়া সেল’, ‘ওমর ফারুক’, ‘ইশরাত জাহান’ নামের কয়েকটি ফেসবুক পেজ ও আইডি থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, এসব ফেসবুক আইডিতে তার ফটোকার্ড ও যমুনা টিভির লোগো ব্যবহার করে মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে হত্যা করে লাশ গুম করার হুমকিও দিচ্ছে।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন,
“মনোনয়ন বঞ্চিতদের নিয়ে সংবাদ প্রচারের পর থেকেই আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি জীবন নিয়ে শঙ্কিত। তাই থানায় অভিযোগ করেছি।”

এ বিষয়ে জানতে বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন,
“একজন সাংবাদিক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থীর মিডিয়া সেলের বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

আপডেট সময় ০৩:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫