ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ

কোম্পানীগঞ্জ–কবিরহাটে কাফনের কাপড় পরে বিক্ষোভ: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তেজনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী ফখরুল ইসলামের পরিবর্তে বজলুল করিম চৌধুরী আবেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে দলটির স্থানীয় একটি অংশ।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কবিরহাট বাজারে কয়েক শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীরা স্লোগান দেন— ‘পরিবর্তন চাই, কবিরহাটের মনোনয়ন চাই’, ‘আবেদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ ঘোষণা মানি না, মানব না’ ইত্যাদি।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেলে কবিরহাট কলেজের সামনে আবেদপন্থি নেতা-কর্মীরা জড়ো হয়ে কাফনের কাপড় পরে মিছিল বের করেন। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে কবিরহাট জিরো পয়েন্টে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মিছিলে অংশ নেওয়া সমর্থক মো. হারুন অভিযোগ করেন যে বিএনপির ঘোষিত প্রার্থী ফখরুল ইসলাম “জামায়াতের প্রোডাক্ট” এবং দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, “আমরা বিএনপিতে বিএনপির লোক চাই। এস আলমের দোসরকে চাই না। ব্যাংক খাতকে পঙ্গু করার জন্য আমরা তার নিন্দা জানাই।”

অন্যদিকে, সম্ভাব্য প্রার্থী বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, দলের প্রতি তার ৩৯ বছরের নিবেদনই স্থানীয় নেতাদের ভালোবাসা অর্জনের কারণ। তবে মনোনয়ন বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে তিনি মন্তব্য করেন।

বিএনপির ঘোষিত প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগগুলো অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। কেউ যদি একটা অনিয়ম বা জামায়াতের সম্পৃক্ততা প্রমাণ করতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব।” তিনি আরও জানান, এ ধরনের বিক্ষোভ দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল, এবং বিষয়টি কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী

কোম্পানীগঞ্জ–কবিরহাটে কাফনের কাপড় পরে বিক্ষোভ: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তেজনা

আপডেট সময় ০৭:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫