ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ

বিএনপি একমাত্র দল যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে: শামা ওবায়েদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

এবার বিএনপি যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করে, অন্য কোনো দল সেভাবে করে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেছেন, আমরা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করি, দেশের অন্যান্য রাজনৈতিক দল কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে ধারণ করতে পারে না।

আজ বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, বর্তমানের ভোটারদের ৪০ শতাংশের বয়স ৩০ বছরেরও কম। এই বিশাল সংখ্যক ভোটারের কাছে যাওয়ার একটি মুখ্য মাধ্যম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। আমরা যদি এই তরুণ প্রজন্মের পাশে থাকতে পারি, তাহলে তা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম সবসময় স্বকীয়তা ও স্বাতন্ত্র্য বজায় রাখে। এজন্যই জেলা-উপজেলা পর্যায়ে তারা স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। এ ধারা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে প্রজন্ম কখনো আপস করেনি। দেশের জাতীয় ইস্যুতে আঘাত করে, এমন প্রশ্নে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সবসময় সরব ছিল। সুতরাং এই উপলব্ধি আপনাদের নিজ থেকেই আসতে হবে। জনগণের পাশে থেকে, মানুষের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী

বিএনপি একমাত্র দল যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে: শামা ওবায়েদ

আপডেট সময় ০৫:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫