রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহণের একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে সড়কে আগুনের সূত্রপাত হলে আশপাশে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা নাকি নাশকতা—তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর কিছুক্ষণ আগে রাজধানীর পল্লবী থানার সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। আকস্মিক এই বিস্ফোরণে এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

ডেস্ক রিপোর্ট 
























