ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত মধ্যরাতে তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক

ফজলুর রহমান: বাংলাদেশ ও পাকিস্তান এখন দুটি ভ্রাতৃপ্রতিম দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) সভাপতি ও সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান বলেছেন, অতীত ভুলে বাংলাদেশ ও পাকিস্তান এখন দুটি ভ্রাতৃপ্রতিম দেশ। তিনি বলেন, “পাকিস্তান সব সময় বাংলাদেশের কল্যাণ, উন্নতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে। বাংলাদেশকে তারা ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে মনে করে।” মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম হলেও বিশ্বজুড়ে কিছু প্রভাবশালী শক্তি অশান্তি ছড়াচ্ছে। মুসলিমরা শান্তিতে বিশ্বাসী হলেও ফিলিস্তিন ও চেচনিয়ায় মুসলমানদের ওপর হামলা হয়েছে। তিনি মুসলমানদের পারস্পরিক অনৈক্যকেই এর কারণ হিসেবে দেখান।

সমাবেশে আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের মহাসচিব মাওলানা আবদুল গফুর হায়দারী এবং জমিয়তে উলামায়ে ইসলাম নেপালের সহসভাপতি মাওলানা শফিকুর রহমান কাসেমী। সমাবেশের সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমী। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, দলের মধ্যে সংশোধনী আনতে হবে এবং অবৈধ ও হিংসাত্মক কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ফজলুর রহমান: বাংলাদেশ ও পাকিস্তান এখন দুটি ভ্রাতৃপ্রতিম দেশ

আপডেট সময় ০৪:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫