ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল বিসিবির টাকা এসেছে ক্রিকেটারদের শ্রমে ঘামে: মেহেদী মিরাজ

প্রশাসন হাদির খুনীকে ধরতে পারে না অথচ জামায়াত-বিএনপিকে ঠিকই ধরেছে: এনসিপি নেতা আদীব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

দিনের আলোতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আরিফুল ইসলাম আদীব। বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “দিনে দুপুরে হাদির হত্যাকারীদের ধরতে পারে না এই প্রশাসন। অথচ বিএনপি-জামায়াতকে ৪০ ফুট মাটির নিচ থেকে ধরে আনার নজির দেখিয়েছে তারা।”

তিনি দাবি করেন, প্রশাসনের ভেতরে এখনো আওয়ামী লীগের সহযোগী ও সমর্থকদের শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। গোয়েন্দাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের সেটআপ থাকায় সরকারকে নানাভাবে অকার্যকর করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন আদীব।

এনসিপি নেতা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের চরিত্রহানি, হুমকি এবং পরিকল্পিতভাবে হত্যার চেষ্টাই এসব চক্রের মূল উদ্দেশ্য। প্রশাসনের ভেতর থেকে আওয়ামী লীগের সহযোগীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা

প্রশাসন হাদির খুনীকে ধরতে পারে না অথচ জামায়াত-বিএনপিকে ঠিকই ধরেছে: এনসিপি নেতা আদীব

আপডেট সময় ১০:৩২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫