ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির ক্যাম্পাসে কুত্তা পেটাতে ছাত্রদলের হেডাম লাগে না: রাকসু জিএসকে ছাত্রদল সভাপতি আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি: আদিলুর রহমান বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিলো রাশিয়া কেন্দ্রের আশপাশেও স্বতন্ত্র ও জামায়াতকে ঢুকতে দেব না: বিএনপি নেতার হুঁশিয়ারি দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ: সেনাপ্রধান আসিফ মাহমুদের বিচার এই বাংলার মাটিতেই হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হচ্ছে ৪২ হাজার টাকা!

হাদির মৃত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৭৬৭ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে— “বাংলাদেশের ছাত্র বিক্ষোভের নেতার সিঙ্গাপুর হাসপাতালে মৃত্যু”। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাদির মৃত্যুর পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ সমর্থকদের বিক্ষোভের কথাও উল্লেখ করা হয়।

হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে বিক্ষোভ ও অস্থিরতার খবর প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। এনডিটিভি শিরোনাম করেছে— “ছাত্রনেতার মৃত্যুর পর বাংলাদেশ উত্তাল, গণমাধ্যমের কার্যালয়ে আগুন”। টাইমস অব ইন্ডিয়া জানায়, হাদির মৃত্যুর পর বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে ভারতবিরোধী প্রতিবাদ হয়।

দ্য হিন্দু তাদের প্রতিবেদনে শিরোনাম দেয়— “তরুণ নেতা হাদির মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা; গণমাধ্যম কার্যালয়ে আগুন”। আনন্দবাজার পত্রিকাও লিখেছে— “রাতভর বিক্ষোভ বাংলাদেশে! ভাঙচুরের পর অগ্নিসংযোগ সংবাদপত্রের অফিসে”— যেখানে দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের চিত্র তুলে ধরা হয়।

এছাড়া পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি জানায়, তরুণ নেতার মৃত্যুতে বাংলাদেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমও আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির

হাদির মৃত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

আপডেট সময় ১০:৩৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫