ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান যা বললেন জাহেদ-উর রহমান বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন: আমীর হামজা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রকাশ্য সমর্থন নিরপেক্ষতার লঙ্ঘন নয়, এটি দায়িত্ব ও সংস্কারমূলক ম্যান্ডেটের বহিঃপ্রকাশ আগামী সংসদ নির্বাচন ‘অত্যন্ত, অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’: তারেক রহমান ‘মঞ্জুর মুন্সী আপিল নিয়ে যেতে পারবেন উচ্চ আদালতে, পক্ষে আদেশ পেলে থাকতে পারবেন ভোটের মাঠেও’ ছাত্রসংসদ নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল: শিবির সভাপতি ফের ইরানিদের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির, এবার মেলেনি সাড়া বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে দ্বিগুণ! ‎পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী: স্বরাষ্ট্র উপদেষ্টা

যত দ্রুত সম্ভব অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু হবে : প্রথম আলো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়। উত্তাল বিক্ষোভের সময় আগুন দেওয়া হয় দৈনিক প্রথম আলোদ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে। হামলার কারণে শুক্রবার পত্রিকা প্রকাশ ও অনলাইন সেবা বন্ধ রয়েছে। প্রথম আলো জানিয়েছে, যত দ্রুত সম্ভব কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রকাশ শুরু করা হবে।

আজ সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রথম আলোর প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’ ঘোষণা করেছে। সেখান থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং এই মুহূর্তে শুধুমাত্র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কার্যালয়ে প্রবেশ করতে পারছেন।

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। তাকে ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।

ওসমান হাদির মৃত্যুতে অন্তর্বর্তী সরকার শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। তার মরদেহ আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট বিকেল ৩:৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে রওনা হয়ে সন্ধ্যা ৬:০৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান

যত দ্রুত সম্ভব অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু হবে : প্রথম আলো

আপডেট সময় ১২:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫