ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

বিক্ষোভকারীদের জন্য কলা-পাউরুটি নিয়ে শাহবাগে গৃহিণী রাশিদা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালেও রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

এই বিক্ষোভকারীদের জন্য সিদ্ধেশ্বরী থেকে খাবার নিয়ে শাহবাগে ছুটে গেছেন ৬০ বছর বয়সী গৃহিণী রাশিদা রহমান। নিজের জমানো টাকা দিয়ে কলা, পাউরুটি, খেজুর ও শুকনো খাবার কিনে তিনি প্রতিবাদকারীদের মধ্যে বিতরণের উদ্যোগ নেন। রাশিদা রহমান গণমাধ্যমকে বলেন, “আমার সন্তানতুল্য ছেলে মারা গেছে। সারা রাত ঘুমাতে পারিনি। সকালে উঠেই নিজের জমানো টাকা দিয়ে খাবার কিনে এখানে এসেছি।”

শাহবাগে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে মানুষ জড়ো হচ্ছেন। হাতে পতাকা, মুখে নানা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এলাকা। শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

শনির আখড়া থেকে এসে বিক্ষোভে যোগ দেওয়া মাদ্রাসা শিক্ষার্থী আশফাকুর রহমান বলেন, “আমরা একজন দেশপ্রেমিক মানুষকে হারিয়েছি। প্রতিবাদ জানাতে সকালেই এখানে এসেছি।” রামপুরা থেকে আসা ইমরুল কায়েস জানান, “এই মৃত্যু পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”

হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও সহিংসতার ঘটনাও ঘটে, যার ফলে কয়েকটি গণমাধ্যমের কার্যক্রম ব্যাহত হয়। পরিস্থিতির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

বিক্ষোভকারীদের জন্য কলা-পাউরুটি নিয়ে শাহবাগে গৃহিণী রাশিদা

আপডেট সময় ১১:৫৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫