ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো! আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না: আলজেরিয়া ডিফেন্ডার কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার ইমামতি করতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি, সিজদায় মুসল্লিদের রেখে পালালেন আসামি ‘দেবদূতের মতো দেখায়, কিন্তু টোটাল কিলার’—মোদিকে নিয়ে ট্রাম্পের ব্যতিক্রমী মন্তব্য নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু সংসদে আমি অসুস্থ ছিলাম, কি বলেছি-তা বুঝতে পারছি না: জামায়াত এমপি ইরানের হামলায় ‘হাজার হাজার’ মার্কিন সেনা নিহত: মুখ ফসকে গোপন তথ্য ফাঁস ট্রাম্পের উরুগুয়ে ম্যাচের আগেই মায়ামিতে মায়ের সাথে দেখা হচ্ছে ভোজিনহার বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

হাদির বোনকে প্রার্থী করার ঘোষণা, শাহবাগে জুলাই চত্বরে জনসমাবেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১১৭২ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি শাহাদাত বরণ করলেও তাঁর আদর্শের লড়াই থেমে থাকবে না—এমন প্রত্যয় ব্যক্ত করে আসন্ন সংসদ নির্বাচনে তাঁর বোন নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের জুলাই চত্বরে আয়োজিত এক জনসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে শহীদ হাদির নামে শাহবাগ চত্বরের নামকরণ এবং তাঁর প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতায় নেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে হাজার হাজার তরুণ-তরুণী, নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হন, আবার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে শাহবাগে এসে সমাবেশে যোগ দেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর বলেন,
“হাদির মৃত্যু হতে পারে না। কারণ তিনি দেশের জন্য, মানুষের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন।”

তিনি আরও বলেন,
“আজ অনেক সুশীল সমাজের লোক কথা বলছেন। কিন্তু কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার সময় আমরা তাদের কাউকে কথা বলতে দেখিনি। তাই বাংলাদেশে এই সুশীলগিরি আর চলবে না।”

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হচ্ছেন। তাদের হাতে ছিল বিভিন্ন পতাকা, মুখে মুখে স্লোগান—
‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’,
‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’,
‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে জুলাই চত্বর।

যাত্রাবাড়ি থেকে আসা শিক্ষার্থী সোহেল বলেন,
“হাদির মতো দেশপ্রেমিক ও সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর আদর্শ বাস্তবায়ন করাই এখন আমাদের দায়িত্ব।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো!

হাদির বোনকে প্রার্থী করার ঘোষণা, শাহবাগে জুলাই চত্বরে জনসমাবেশ

আপডেট সময় ০৬:২২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫