ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত জব্দকৃত ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, প্রাপ্তি জেলে গেছি পাঁচবার: স্পিকার সমালোচকদের জবাব দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে নেইমার: রোনালদো দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর এবার ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল দাদির জন্য বিশ্বকাপ জিততে চাই: অশ্রুভেজা কণ্ঠে ভিনিসিয়ুস ব্রাজিলে খলিফা ওমর (রা.)-এর নামে দৃষ্টিনন্দন মসজিদ আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার

ভারতীয় গুপ্তচর স‌ন্দে‌হে যুবককে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ভারতীয় গুপ্তচরের সন্দেহে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে ছাত্রজনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক যুবকের নাম গোপাল বিশ্বাস। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর গ্রামের বনমালী বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে পৌরসভার সামনে একটি গার্মেন্টস বিপণিতে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দোকানের মালিক ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন বলে জানা গেছে।

এ সময় গোপাল বিশ্বাস ঘটনাস্থলে নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এতে সন্দেহ হলে ছাত্রজনতা তাকে জিজ্ঞাসাবাদ করে। তিনি নিজেকে রিকশাচালক পরিচয় দেন। পরে তার মোবাইল ফোন পরীক্ষা করে হিন্দি ভাষায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কথোপকথন এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া যায় বলে দাবি করা হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা তাকে গুপ্তচরের সন্দেহে মারধর করে এবং পরে পুলিশে খবর দেয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবক দীর্ঘদিন ভারতে বসবাস করতেন এবং সেখানে তার পরিচিতজন রয়েছে। তবে তিনি প্রকৃতপক্ষে গুপ্তচর কিনা, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

ভারতীয় গুপ্তচর স‌ন্দে‌হে যুবককে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ

আপডেট সময় ০৬:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫