ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত জব্দকৃত ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, প্রাপ্তি জেলে গেছি পাঁচবার: স্পিকার সমালোচকদের জবাব দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে নেইমার: রোনালদো দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর এবার ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল দাদির জন্য বিশ্বকাপ জিততে চাই: অশ্রুভেজা কণ্ঠে ভিনিসিয়ুস ব্রাজিলে খলিফা ওমর (রা.)-এর নামে দৃষ্টিনন্দন মসজিদ আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল যুবকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ২৬৩২ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুর উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রাফিউল হাসান (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা–বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিউল হাসান শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউর করিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আল-আমিন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদ এলাকা থেকে হাদি হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল। কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথে মহিপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ওরিন পরিবহনের একটি দ্রুতগতির বাস বিপরীত দিক দিয়ে আরেকটি বাসকে ওভারটেক করার সময় রাফিউলের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে এসআই আল-আমিন জানান, এটি একটি সড়ক দুর্ঘটনা। সংশ্লিষ্ট বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০৮:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫