ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত জব্দকৃত ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, প্রাপ্তি জেলে গেছি পাঁচবার: স্পিকার সমালোচকদের জবাব দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে নেইমার: রোনালদো দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর এবার ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল দাদির জন্য বিশ্বকাপ জিততে চাই: অশ্রুভেজা কণ্ঠে ভিনিসিয়ুস ব্রাজিলে খলিফা ওমর (রা.)-এর নামে দৃষ্টিনন্দন মসজিদ আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার

ওসমান হাদীর মৃত্যুতে সরকার দায় এড়াতে পারে না: সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মৃত্যুর দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিশেষ করে রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যর্থতার দায়ও সরকারের ওপর বর্তায়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বালুর মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া এবং দলের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, সরকার দাবি করছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন। আমরাও সেই কথায় বিশ্বাস রাখতে চাই। কিন্তু যখন আমাদের ভাই ওসমান হাদীর গায়ে গুলি লাগে এবং তিনি মৃত্যুবরণ করেন, তখন প্রার্থী ও রাজনীতিতে সক্রিয় সবার মধ্যেই ভয় তৈরি হয়।

তিনি আরও বলেন, শোনা যাচ্ছে ৫০-৬০ জন এমপি প্রার্থীর একটি তালিকা করা হয়েছে, যাদের ওপর হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কা রয়েছে। হায়াত-মউতের মালিক আল্লাহ হলেও, এর দায় সরকার এড়াতে পারে না। ওসমান হাদীর মৃত্যু এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেত্রী বলেন, জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৫ আগস্টের পর যেসব অস্ত্র থানা থেকে লুট হয়েছে, সেগুলো কারও হেফাজতে পাওয়া গেলে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনে যারা প্রার্থী হবেন, যারা ভোটার এবং যারা মাঠে কাজ করবেন—সবার নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিশ্চিত করতে হবে।

নিজ নির্বাচনি এলাকার মানুষের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি বাংলাদেশ জয় করতে পারি। আমি সরাইল-আশুগঞ্জকে নতুন রূপ দিতে পারি। আমার বাবার ১৯৭৩ সালের অপূর্ণ স্বপ্ন পূরণে বাকি জীবন আপনাদের পাশে থেকেই কাজ করে যাবো।

তিনি আরও বলেন, আমি যা বলি তাই করি। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ যে মার্কাই হোক না কেন, আমি সরাইল-আশুগঞ্জ আসন থেকেই নির্বাচন করবো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

ওসমান হাদীর মৃত্যুতে সরকার দায় এড়াতে পারে না: সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা

আপডেট সময় ০৭:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫