ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় তাঁকে উৎসর্গ করে ভোলার নদী তীরবর্তী অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ডিসেম্বর) বিকেলে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের নবাব মিয়ার বাজার সংলগ্ন সরাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক রাজিব হায়দারের সার্বিক তত্ত্বাবধানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন বক্তা ও বোরহানউদ্দিন দারুসুনাত মডেল মাদ্রাসার শিক্ষক ইউসুফ আল আসলামী, নবাব মিয়ার হাট বাজার মসজিদের ইমাম মাওলানা মোঃ নাজির, বিশিষ্ট ব্যাবসায়ী রিয়াজ উদ্দিন আব্বাস, জাফর ও প্রবাসি মামুন কাজি প্রমুখ।
বিতরণ কার্যক্রমের উদ্দেশ্য জানতে চাইলে রাজিব হায়দার জানান, মানুষ মানুষের জন্য নিবেদিত থাকুক এবং ইনসাফ ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। তাহলেই সমাজে কেউ অবহেলিত থাকবে না।
মাওলানা ইউসুফ আল আসলামি বলেন সমাজের বিত্তবানদের নিকট আমার অনুরোধ, আপনারাও অসহায়দের জন্য সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ান।
পরিশেষে শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি: 



















