ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

ইসরায়েলি পণ্য বয়কট করছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৬৬৫ বার পড়া হয়েছে

এবার গাজা উপত্যকায় চলমান নৃশংস হত্যাযজ্ঞের কারণে ব্রিটেনের সবচেয়ে বড় সুপারমার্কেট ব্র্যান্ড কো-অপ ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১৭ মে) কো-অপের বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবটি বিপুল সমর্থন পায়। প্রতিষ্ঠানটির ৭৩% কর্মী এই প্রস্তাবের পক্ষে ভোট দেন।

প্রতিষ্ঠানটির সদস্যদের দাবি, এটি গাজার ওপর ইসরায়েলের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক পদক্ষেপ। চলতি গ্রীষ্মের শেষ দিকে এই পর্যালোচনা শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই কো-অপ তাদের দোকান থেকে ইসরাইলি সব পণ্য ফেলে দেবে।

এদিকে কো-অপ তাদের নৈতিক অবস্থানের জন্য ব্রিটেনের অন্যান্য সুপারমার্কেট থেকে সবসময়ই আলাদা। এছাড়া যুক্তরাজ্যে এটাই ছিল প্রথম খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান যারা ২০০৭ সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলে অবৈধ্য বসতি স্থাপনের নীতির প্রতিবাদ জানিয়ে দেশটির পণ্য বয়কট করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ইসরায়েলি পণ্য বয়কট করছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান

আপডেট সময় ০৪:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫