ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

ভেঙে গেছে ভারতের আত্রাই ড্যাম, বাংলাদেশেও প্রভাব পড়ার আশঙ্কা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ১১৬২ বার পড়া হয়েছে

এবার মাত্র চার মাসের মাথায় আবারও ভেঙে গেছে আত্রাই নদীর বাঁধ। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে আত্রাই পাড়ের মানুষজন। মঙ্গলবার (২০ মে) সকালে পানিতে চাপে ভেঙে যায় আত্রাই ড্যামের ভারতীয় অংশ।

উত্তরের আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে প্রবাহিত হয়েছে। ভারতের অভিযোগ, নদীতে বাংলাদেশের পক্ষ থেকে রাবার ড্যামে দেয়ার কারণে ভারতীয় অংশ বারবার বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় গত বছর থেকে আত্রাই নদীতে ছোট আকারে বাঁধ দেয়ার কাজ শুরু করে ভারত।

কিন্তু বাঁধের কাজ চলাকালীন গত ফেব্রুয়ারিতেই বন্যার পানির চাপে ড্যাম ভেঙে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল। সেই ঘটনার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে জারোশোরে চলছিল মেরামতের কাজ।

কিন্তু মঙ্গলবার সকালে ওই মেরামত অংশ ফের ভেঙে পড়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই টানা বৃষ্টিতে আত্রাই নদীর পানির স্তর বেড়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে পানি বাড়লে ড্যামের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়তে পারে। সেক্ষেত্রে পার্শ্ববর্তী গ্রামগুলো তলিয়ে যাবে বলেই মনে করছেন এলাকাবাসী। নদীটি যেহেতু ভারত হয়ে বাংলাদেশে আবারও প্রবেশ করেছে, সেক্ষেত্রে নদীতে আচমকা পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে মাত্র এক বছর আগে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় করে নির্মিত এই ড্যাম। বর্ষার শুরুতেই এই ধরনের ভাঙনে আতঙ্কে রয়েছেন আশেপাশের গ্রামের বাসিন্দারা। ঘটনার পরই ড্যামটি পরিদর্শনে আসেন দক্ষিণ দিনাজপুরের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ড্যাম নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ‘বাড়ি তৈরির টিএমটি রড ব্যবহার করে ড্যাম তৈরি হয়েছে। এটি চরম দুর্নীতির ফল। আমি চাই প্রশাসনিক স্তরে এই বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্ত হোক। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ‘ড্যাম নির্মাণে প্রচুর টাকা নেতাদের ঘুষ হিসেবে দেয়া হয়েছে, যার ফলেই আজ এই বিপর্যয়।।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

ভেঙে গেছে ভারতের আত্রাই ড্যাম, বাংলাদেশেও প্রভাব পড়ার আশঙ্কা

আপডেট সময় ০৭:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫