ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

ব্যারিকেড ভেঙে সংসদের দিকে ‘তেলাপোকাদের’ অগ্রযাত্রা, উত্তপ্ত দিল্লি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

কাঁদানে গ্যাস, লাঠিচার্জ আর একের পর এক ব্যারিকেড—কিছুই থামাতে পারেনি বিক্ষোভকারীদের। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে ভারতের সংসদ ভবনের মূল ফটকের কাছাকাছি পৌঁছে যায় ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনকারীরা।

সোমবার (২০ জুলাই) সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নয়াদিল্লি। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজারো বিক্ষোভকারী সংসদ অভিমুখে মিছিল করলে তাদের ঠেকাতে পথে পথে ব্যারিকেড বসায় দিল্লি পুলিশ।

শ্রমশক্তি ভবনের কাছে পুলিশ লাঠিচার্জ করে এবং টানা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গের চেষ্টা চালায়। তবে আন্দোলনকারীরা একের পর এক ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে গেলে নিরাপত্তার স্বার্থে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। সে সময় সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন দলের সাংসদরা উপস্থিত ছিলেন।

সংঘর্ষের একপর্যায়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে পুলিশ। তাদের বাসে তুলে সরিয়ে নেওয়া হয়। সিজেপির অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং বিরোধী দলের সংসদ সদস্যদের আন্দোলনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

এদিকে সমাজবাদী পার্টির দাবি, আন্দোলনে যোগ দেওয়া সংসদ সদস্য ডিম্পল যাদবসহ তাদের কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লির সংসদ চত্বরজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

ব্যারিকেড ভেঙে সংসদের দিকে ‘তেলাপোকাদের’ অগ্রযাত্রা, উত্তপ্ত দিল্লি

আপডেট সময় ০৫:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬