ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহারের ঘোষণা বিজয় সরকারের ইরানের প্রতিশোধমূলক হামলায় বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত: আইআরজিসি নেপাল-চীন বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩০, নিখোঁজ ৪৫০০ দেশে ফেরা নিয়ে ভারত-বাংলাদেশের সমঝোতার বিষয় অস্বীকার করলেন হাসিনা: হিন্দুস্তান টাইমস সরকারি সম্পদ চু’রির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আ’টক পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে: চিফ হুইপ মক্কা প্যাক্ট নিয়ে ঢাকার অবস্থানকে স্বাগত জানাল ইরান ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস লেন উন্মুক্ত, থাকবে টোলমুক্ত: সেতুমন্ত্রী ‘ঘুস.সাইট’ ঘিরে তোলপাড়, ১২ দিনে ১২ হাজার ২০২ অভি/যোগ

নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ১২৬৫ বার পড়া হয়েছে

এবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজর নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ২৭ মুসল্লি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন গ্রামপ্রধান এবং একজন হাসপাতালের কর্মকর্তা আলজাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মালুমফাশি স্থানীয় সরকার এলাকার উঙ্গুওয়ান মানতাউয়ের প্রত্যন্ত সম্প্রদায়ে গ্রিনিচ মান্টাউতে মঙ্গলবার ভোর ৪টার দিকে মসজিদের ভেতরে বন্দুকধারীরা গুলি চালায়। এতে নামাজ পড়তে জড়ো হওয়া মুসল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পলায়নরত মানুষদের লক্ষ্য করেও গুলি ছোড়ে তারা।

তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে এ ধরনের হামলা সাধারণ হয়ে উঠেছে। স্থানীয় পশুপালক এবং কৃষকরা প্রায়ই জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সাধারণ মানুষের ওপর গুলির ঘটনা এর আগেও সেখানে ঘটেছে।

জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারকে বেনু রাজ্যে প্রায় প্রতিদিনের রক্তপাত বন্ধ করার আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টির মতে, বেনু রাজ্যের ইয়েলওয়াটায় সন্ত্রাসীরা বেশ সক্রিয়।

সাম্প্রতিক বছরগুলোতে দীর্ঘস্থায়ী সংঘাত আরও মারাত্মক হয়ে ওঠে। কর্তৃপক্ষ ও বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছে, আরও বেশি পশুপালক অস্ত্র তুলে নিচ্ছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। রাজ্যের কমিশনার নাসির মুয়াজু বলেন, মঙ্গলবারের রক্তপাতের পর আরও আক্রমণ রোধ করতে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার

নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭

আপডেট সময় ১০:৩৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫