ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল

ইসরায়েলকে দমাতে সৌদি আরবের সাথে একজোট হয়ে কাজ করতে চান হিজবুল্লাহ প্রধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

এবার লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরবকে সাথে নিয়ে একজোট হয়ে কাজ করতে দেশটিকে আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। গতকাল শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর ) লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালালে এমন মন্তব্য করেন সশস্ত্র সংগঠনটির প্রধান।

তিনি বলেন, হিজবুল্লার প্রতি যে কোনো চাপ ইসরায়েলকে সুবিধা দেয়। এ কারণে উভয়পক্ষের শত্রু ইসরায়েলকে দমাতে সৌদি আরবের সাথে সম্পর্কের নতুন অধ্যায় তৈরি করতে চাইছে লেবাননের সশস্ত্র সংগঠনটি।

তিনটি মূলধারার ওপর ভিত্তি করে এ সম্পর্ক গড়তে চান হিজবুল্লাহ প্রধান। নতুন সম্পর্ক গড়ে তুলতে ইসরায়েলকে শত্রু হিসেবে চিহ্নিতকরণ, সমস্যা সমাধানে আলোচনা ও পুরোনো মতবিরোধ সমাধানকে প্রধান্য দিতে চায় হিজবুল্লাহ।

এদিকে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনটির প্রধান জানান, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র নয়, বরং ইসরায়েলকেই একমাত্র শত্রু মনে করে হিজবুল্লাহ। দীর্ঘদিনের বিরোধের জেরে ২০১৬ সালে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয় সৌদি নেতৃত্বাদীন দ্যা গাল্ফ কো-অপারেশন কাউন্সিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন

ইসরায়েলকে দমাতে সৌদি আরবের সাথে একজোট হয়ে কাজ করতে চান হিজবুল্লাহ প্রধান

আপডেট সময় ০২:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫