ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচলেন বিএনপি নেতা জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ  অণ্ডকোষ চেপে চেকে স্বাক্ষর আদায়ের ঘটনায় অভিযুক্ত লিটু গ্রেপ্তার ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর জুলাই নিয়ে ‘অপপ্রচার’, আনিস আলমগীর-সোমা-পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি ছয় বিভাগে টানা বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ধসের শঙ্কা হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশ পাবে ‘বিশেষ’ সুবিধা নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না সরায়: প্রধানমন্ত্রী ‘ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি’: ট্রাম্প ‘আমরা প্রতিশোধ নেব’ স্লোগানে তেহরানে শোকের মিছিল

প্রেমের দ্বন্দ্বে জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ খুন: অভিযুক্ত ছাত্রী বর্ষার জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২৪৫৭ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের খুনের ঘটনায় বেরিয়ে এসেছে প্রেমঘটিত চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানায়, অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার সঙ্গে তার সাবেক প্রেমিক মাহির রহমানের ৯ বছরের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, বর্ষার সঙ্গে জোবায়েদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তবে বর্ষার মুখে জোবায়েদকে পছন্দ করার কথা শুনে সাবেক প্রেমিক মাহির ক্ষুব্ধ হয়ে বন্ধুকে নিয়ে জোবায়েদকে খুন করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ষার মধ্যে কোনো অনুশোচনা বা ভয় পাওয়া যায়নি; বরং পুরো সময় শান্ত ছিলেন তিনি।

গত রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পুরান ঢাকার আরমানিটোলায় এক ছাত্রীকে টিউশন পড়াতে গিয়ে খুন হন জোবায়েদ। নিহত জোবায়েদ জবির পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

ঘটনার পর জবির শিক্ষার্থীরা বংশাল থানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। তবে ১৪ ঘণ্টা পার হলেও এখনও মামলা হয়নি বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মাহির রহমান ও তার বন্ধুকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচলেন বিএনপি নেতা

প্রেমের দ্বন্দ্বে জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ খুন: অভিযুক্ত ছাত্রী বর্ষার জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় ০৯:৫৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫