ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গত ১৭ বছরে মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ও একটি দলের: রিজভী ‘দেরি হওয়ার আগেই দেশে ফিরে যান’, মার্কিন সেনাদের ইরানের কড়া হুঁশিয়ারি ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান বিদ্যুৎ বিল নিয়ে অশালীন বক্তব্য, আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত ফিলিস্তিনের প্রতি পুনর্সমর্থন ব্যক্ত করলো পাকিস্তান-তুরস্ক কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক

কোনো রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতা শেখ হাসিনার পতন ঘটিয়েছে: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

এবার কোনো রাজনৈতিক দল নয়, সাধারণ ছাত্র-জনতা শেখ হাসিনার পতন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর মহানগরীর হোটেল তিলোত্তমায় প্রেসব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিভাগীয় সমন্বয়ক আতিক মুজাহিদ, মহানগর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, জেলা সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিবসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারজিস বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত না করে, শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত না করে, ২৪ এর গণহত্যা, শাপলা-বিডিআর হত্যার বিচার না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি দায়সারা নির্বাচন করতে চায়, তাহলে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা। শহীদ ও আহতদের কথা ভুলে গিয়ে সরকার যদি শুধু নির্বাচনের কথা বলে, তাহলে বাংলাদেশে মানেুষের কাছে এই সরকার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, শহীদ পরিবারগুলোর জন্য এখন এই সরকার কোন মাসিক ভাতা দেয়া শুরু করেনি। এই মুহুর্তে দুর্দশাগ্রস্ত অবস্থায় আছেন তারা। তাদের জন্য দ্রুত ভাতার ব্যবস্থা করতে হবে। এর আগে, রংপুর জেলা ও মহানগর এনসিপির সমন্বয় কমিটির সাথে সমন্বয় সভা করেন তিনি। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গত ১৭ বছরে মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ও একটি দলের: রিজভী

কোনো রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতা শেখ হাসিনার পতন ঘটিয়েছে: সারজিস

আপডেট সময় ১০:২৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫