ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচলেন বিএনপি নেতা জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ  অণ্ডকোষ চেপে চেকে স্বাক্ষর আদায়ের ঘটনায় অভিযুক্ত লিটু গ্রেপ্তার ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর জুলাই নিয়ে ‘অপপ্রচার’, আনিস আলমগীর-সোমা-পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি ছয় বিভাগে টানা বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ধসের শঙ্কা হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশ পাবে ‘বিশেষ’ সুবিধা নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না সরায়: প্রধানমন্ত্রী ‘ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি’: ট্রাম্প ‘আমরা প্রতিশোধ নেব’ স্লোগানে তেহরানে শোকের মিছিল

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়লো ৫%—মৌলিক দাবিতে আন্দোলন চলবে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

দীর্ঘ আন্দোলনের পর সরকারের অর্থ বিভাগ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর অনুমোদন দিয়েছে। নতুন আদেশ অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) ভাড়া ভাতা দেওয়া হবে, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এতে বেশিরভাগ শিক্ষক-কর্মচারীর ভাতা ১২ শতাংশের বেশি বাড়বে।

শিক্ষকরা এখনও ২০ শতাংশ বাড়ির দাবি অটল রাখলেও সরকার সীমিত বাজেটের কারণে ৫ শতাংশ বাড়ানো যথেষ্ট মনে করছে। শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে আন্দোলনরত শিক্ষকরা আজ সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও আমরণ অনশন শুরু করবেন। শিক্ষকদের সমর্থন করছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, ডা. তাসনিম জারা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি সাদিক কায়েম।

শিক্ষা মন্ত্রণালয় ফেসবুক পোস্টে জানিয়েছে, ৫ শতাংশ বাড়িতে ৫৬ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়িভাড়া ১২ শতাংশের বেশি, ৭৫ শতাংশের বাড়িভাড়া ৯ শতাংশের বেশি এবং ৮৯ শতাংশের বাড়িভাড়া ৮.৭ শতাংশের বেশি বাড়বে। এর আগে মাসে এক হাজার টাকা ভাড়া দিতো এমপিওভুক্ত শিক্ষকরা।

শিক্ষকরা অনশন ও আন্দোলন চালিয়ে সরকারের আরও বড় সিদ্ধান্ত আশা করছেন, তবে কিছু সংগঠন এবং অভিভাবকরা ইতিমধ্যেই ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচলেন বিএনপি নেতা

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়লো ৫%—মৌলিক দাবিতে আন্দোলন চলবে

আপডেট সময় ১০:৩৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫