ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

সানায় জাতিসংঘ অফিসে হুথিদের অভিযান: গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ কর্মী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতিসংঘের ২০ কর্মীকে আটক করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রাজধানী সানায় জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান

প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে পাঁচজন ইয়েমেনি নাগরিক ও ১৫ জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। রবিবার জিজ্ঞাসাবাদ শেষে আরও ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে এটি ছিল সানায় জাতিসংঘ কার্যালয়ে হুথিদের দ্বিতীয় অভিযান।

আটক ব্যক্তিরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার সদস্য, যার মধ্যে আছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), ইউনিসেফমানবিক সহায়তা বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ)

জাতিসংঘের মুখপাত্র জানান, তারা হুথি বিদ্রোহী ও অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, যাতে দ্রুত এ সংকটের সমাধান ও আটক কর্মীদের মুক্তি নিশ্চিত করা যায়। অন্য এক কর্মকর্তা জানান, বিদ্রোহীরা অফিস থেকে ফোন, সার্ভার ও কম্পিউটারসহ সব যোগাযোগ সরঞ্জাম জব্দ করেছে।

হুথি বিদ্রোহীদের দাবি, আটক জাতিসংঘ কর্মী ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সদস্যরা গুপ্তচরবৃত্তিতে জড়িত। তবে এই দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি। জাতিসংঘ এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও হুথিরা জাতিসংঘের আট কর্মীকে আটক করে। এরপর জাতিসংঘ সা’দা প্রদেশে কার্যক্রম স্থগিত করে এবং তাদের শীর্ষ মানবিক সমন্বয়ককে রাজধানী সানা থেকে উপকূলীয় শহর এডেনে স্থানান্তর করে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অস্থায়ী প্রশাসনিক কেন্দ্র।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩

সানায় জাতিসংঘ অফিসে হুথিদের অভিযান: গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ কর্মী আটক

আপডেট সময় ১০:২২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫