ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু ভারতের সমর্থন নয়, জনগণকে নিয়েই ক্ষমতায় যেতে চাই: হাসনাত আবদুল্লাহ আমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১২০ টাকায়

অন্ধ্রপ্রদেশে দ্বিতীয় দিনে ফের ‘এনকাউন্টার’, সাত মাওবাদী নিহত; অস্ত্র ত্যাগে আহ্বান ছত্তিশগড় সরকারের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাতজন মাওবাদী নিহত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) অন্ধ্রপ্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আল্লুরি সীতারামারাজু জেলায় এই অভিযান চালানো হয়। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি ওই অঞ্চলে দ্বিতীয় ‘এনকাউন্টার’।

অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ইন্টেলিজেন্স) মহেশ চন্দ্র লাড্ডা জানান, নিহত সাত মাওবাদীর মধ্যে চারজন পুরুষ এবং তিনজন নারী। মৃতদের মধ্যে মেট্টুরি জোগা রাও ওরফে টেক শঙ্কর রয়েছেন, যিনি সিপিআই (মাওবাদী) অন্ধ্র–ওড়িশা সীমান্ত অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি কারিগরি কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বেও ছিলেন।

এর আগে মঙ্গলবার সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে একই জেলার মারেদুমিলির কাছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের আরেক সংঘর্ষে জ্যেষ্ঠ নেতা মাদভি হিদমা নিহত হন বলে নিশ্চিত করেন মহেশ চন্দ্র লাড্ডা।

এদিকে, এই ধারাবাহিক অভিযানের পরিপ্রেক্ষিতে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মাওবাদীদের অস্ত্র ত্যাগ করে পুনর্বাসনের পথে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং তার ফলও মিলছে। যারা মূলস্রোতে ফিরতে চান, তাদের জন্য মর্যাদাপূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা সরকার প্রস্তুত রেখেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর

অন্ধ্রপ্রদেশে দ্বিতীয় দিনে ফের ‘এনকাউন্টার’, সাত মাওবাদী নিহত; অস্ত্র ত্যাগে আহ্বান ছত্তিশগড় সরকারের

আপডেট সময় ০৭:৫২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫