ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। শনিবার সকালে সাড়ে ৯টার দিকে মরদেহটি সেখানে পৌঁছায়।
এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে সংরক্ষণ করা হয়েছিল। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ নম্বর ফ্লাইটে করে তার মরদেহ ঢাকায় আনা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগ কার্যক্রমের সময় রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের
মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব!
নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর
ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী
গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর
জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ
ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির
তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’
মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস
সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদির লাশ ময়নাতদন্তের জন্য নেয়া হলো সোহরাওয়ার্দী হাসপাতালে
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:২০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ১৭২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















