লক্ষ্মীপুরের সদর উপজেলায় ইউনিয়ন বিএনপির এক নেতার বসতঘরে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বিএনপি নেতা ও তার আরও দুই শিশুকন্যা গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত গভীরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আয়েশা বেগম (৭)। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বেলাল হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের ভেতর ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় আয়েশা বেগম অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে মারাত্মকভাবে দগ্ধ হন বেলাল হোসেন এবং তার দুই কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত বিথি ও স্মৃতি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক। বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, “রাতের আঁধারে পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এতে একটি নিষ্পাপ শিশুর প্রাণ গেছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, নিহত এক শিশুর মরদেহ ও অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতা কি না, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো!
আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না: আলজেরিয়া ডিফেন্ডার
কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার
ইমামতি করতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি, সিজদায় মুসল্লিদের রেখে পালালেন আসামি
‘দেবদূতের মতো দেখায়, কিন্তু টোটাল কিলার’—মোদিকে নিয়ে ট্রাম্পের ব্যতিক্রমী মন্তব্য
নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু
সংসদে আমি অসুস্থ ছিলাম, কি বলেছি-তা বুঝতে পারছি না: জামায়াত এমপি
ইরানের হামলায় ‘হাজার হাজার’ মার্কিন সেনা নিহত: মুখ ফসকে গোপন তথ্য ফাঁস ট্রাম্পের
উরুগুয়ে ম্যাচের আগেই মায়ামিতে মায়ের সাথে দেখা হচ্ছে ভোজিনহার
বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
মধ্যরাতে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন, পুড়ে মরলো শিশু
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:২৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ১২৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























