ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

শরিফ ওসমান হাদির জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা: সংসদ ভবনে দায়িত্বে ৮৭০ আনসার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য ৮৭০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনের সামনে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত আনসার সদস্যদের নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্রিফিং ও প্রশিক্ষণ দেওয়া হয়।
নিরাপত্তা ব্যবস্থায় তিন স্তরের আনসার বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে ব্যাটালিয়ন আনসার ২৭০ জন, অঙ্গীভূত আনসার ৪০০ জন এবং টিডিপি স্বেচ্ছাসেবক ২০০ জন। পাশাপাশি তদারকিতে থাকবেন ৪ জন পরিচালক, ৭ জন ডেপুটি পরিচালক ও ১২ জন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।
আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী জানান, সংসদ ভবনের পূর্ব পাশের মাঠ পুরোপুরি সুরক্ষিত রাখা হবে। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং কেউ দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে না পারে—সে বিষয়টি নিশ্চিত করাই বাহিনীর মূল দায়িত্ব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

শরিফ ওসমান হাদির জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা: সংসদ ভবনে দায়িত্বে ৮৭০ আনসার

আপডেট সময় ১০:৩৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫