ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

ওসমান হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের গভীর শোক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঢাকার পাকিস্তান হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোকবার্তায় এই শোক জানায় পাকিস্তান হাইকমিশন।
শোকবার্তায় বলা হয়, এই শোকাবহ সময়ে মরহুমের পরিবার, স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে পাকিস্তান হাইকমিশন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, তিনি যেন মরহুম শরিফ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
দীর্ঘ চিকিৎসার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান। পরদিন শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয়।
আজ শনিবার ঢাকার বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে মরহুম শরিফ ওসমান হাদির মরদেহ দাফন করা হবে।
প্রসঙ্গত, শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

ওসমান হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের গভীর শোক

আপডেট সময় ১০:৩২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫