ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫ মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’ আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

মুজিবনগরে অস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

মেহেরপুরের মুজিবনগরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠুকে (৪১) বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সেনাবাহিনী ও র‌্যাব-১২ এর একটি যৌথ দল মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
গ্রেফতারকৃত আরিফুল হক মিঠু মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে। তার কাছ থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও যৌথ বাহিনীর বক্তব্য অনুযায়ী, আরিফুল হক মিঠু চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২৩ সালে এলাকাবাসী তার গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছিল।
মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মেহেরপুর আদালতে পাঠানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের

মুজিবনগরে অস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ১১:০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫