শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের জন্য দল-মতের ঊর্ধ্বে সবাইকে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে; কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসীকে সবরে জামিল দান করুন।”
তিনি আরও বলেন, “শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নয়, তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তার জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে দলে-দলে অংশগ্রহণ করুন। দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার। শহীদ ওসমান হাদি হোক আমাদের ঐক্যের প্রতীক। আল্লাহ তার শাহাদাত কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে গ্রহণ করুন। আমিন।”
শহীদ শরিফ ওসমান হাদির জানাজা আজ দুপুর দুইটায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার
অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫
মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ
ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে
ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা
অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী
জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক
শহীদ ওসমান হাদির জানাজায় দলে-দলে অংশ নেয়ার আহ্বান জামায়াত আমিরের
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১১:০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ৪০৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























