ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক লেবানন-ইরানে হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে: ইসরাইলকে এরদোগানের হুঁশিয়ারি ১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা অনলাইন জুয়াই মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা হামলার মাত্র ৫ দিনেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করলো ইরান, যোগাযোগ স্বাভাবিক পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় যে অস্ত্র এখন ইরানের হাতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানের নৌবাহিনী প্রধান

ভারত মহাসাগরে ব্রিটিশ–মার্কিন যৌথ ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিষুবরেখার দক্ষিণে ভারত মহাসাগরের মাঝামাঝি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত এই ঘাঁটিকে লক্ষ্য করে হামলার দাবি করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাদ্য ওয়াল স্ট্রিট জার্নালসহ একাধিক সূত্র জানায়, ইরান অন্তত দুটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয় বলে জানা গেছে। অপর ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়।

বিশ্লেষকদের মতে, ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত দিয়াগো গার্সিয়াকে লক্ষ্যবস্তু করা হলে তা দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা পূর্বের ধারণার তুলনায় অনেক বেশি উন্নত হওয়ার ইঙ্গিত দেয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ঘটনাটি মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আশঙ্কা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

ভারত মহাসাগরে ব্রিটিশ–মার্কিন যৌথ ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

আপডেট সময় ১০:১৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬