ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক বিপর্যয়ের পর শক্তিশালী রাজনৈতিক মঞ্চ গঠনের ডাক মমতার ছেলের ‘দায়’ মেটাতে বৃদ্ধ বাবাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

মোদির উদ্বোধনের একদিন আগে ভারতের তেল শোধনাগারে আগুন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

এবার ভারতের রাজস্থান রাজ্যে একটি রিফাইনারির উদ্বোধনের মাত্র একদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় মিডিয়া এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের কথা থাকলেও আগুন লাগার পর তা স্থগিত করা হয়েছে।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

রাজস্থানের বালোট্রার পাচপাদরা এলাকায় অবস্থিত এই রিফাইনারিটি ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত রিফাইনারিসহ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। এটি হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) এবং রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে নির্মিত।

এই প্রকল্পটি ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদার, আমদানি নির্ভরতা কমানো এবং দেশীয় উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এখান থেকে উৎপাদিত পেট্রোকেমিক্যাল পণ্য ভবিষ্যৎ শিল্পকারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে। উল্লেখ্য, ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর সোনিয়া গান্ধী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে ২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদি প্রকল্পটি পুনরায় উদ্বোধন করেন এবং ব্যয় বাড়িয়ে নতুনভাবে বাস্তবায়ন শুরু হয়। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার

মোদির উদ্বোধনের একদিন আগে ভারতের তেল শোধনাগারে আগুন

আপডেট সময় ১০:২৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬