ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

এবার ইসলামাবাদে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। ওয়াডেফুল বলেন, ‘আমরা জানি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে যাওয়ার জন্য প্রস্তুত। এখন ইরানের উচিত নিজের জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করা।তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।

এর আগে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এক বিবৃতিতে জোহান ওয়াডেফুল বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে জার্মানি অংশ নেবে না এবং দেশটিতে শাসন পরিবর্তনের কোনো উদ্যোগকেও সমর্থন করবে না।

ওই বিবৃতিতে তিনি জার্মানির অবস্থান স্পষ্ট করে উল্লেখ করেন, ইরানে গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চাইলেও সেই পরিবর্তন অবশ্যই ইরানের জনগণের মাধ্যমেই আসতে হবে। তিনি বলেন, জার্মানি এই যুদ্ধে অংশ নিচ্ছে না এবং ভবিষ্যতেও নেবে না। একইভাবে ইরানসহ কোনো দেশেই শাসন পরিবর্তনের জন্য কোনো নির্দিষ্ট পদক্ষেপেও আমরা অংশ নিচ্ছি না।

তিনি মনে করেন, জার্মানি ইরানের বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখছে এবং দেশটির জনগণের ওপর সরকারের দমনপীড়নের বিরোধিতা করে তাদের পাশে রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, জার্মানি ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অ্যাঙ্গোলায় স্বর্ণের খনিতে ভয়াবহ ধস, একই পরিবারের ১৩ সদস্যসহ নিহত ২৮

জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬