ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৫৩ হাজার ছাড়াল, উদ্ধারকাজে বাধা ধ্বংসস্তূপ ও অবরোধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে ইসরায়েলের চালানো ভয়াবহ সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩ হাজার ৫৭৩ জন। মঙ্গলবার (২০ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপ থেকে ৮৭টি মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২৯০ জন। ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৮৮ জনে।

তবে বাস্তব চিত্র আরও ভয়াবহ। এখনও বহু মরদেহ ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছে, কিন্তু টানা বিমান হামলা ও রাস্তা বন্ধ থাকার কারণে উদ্ধারকারী দলগুলো সেগুলো পর্যন্ত পৌঁছাতে পারছে না।

গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সমঝোতা ভেঙে পুনরায় পূর্ণমাত্রায় হামলা শুরু করে। ওই সময় থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন আরও ৩ হাজার ৪২৭ জন এবং আহত হয়েছেন ৯ হাজার ৬৪৭ জন ফিলিস্তিনি।

েএর আগে জানুয়ারিতে স্বল্পমেয়াদি এক যুদ্ধবিরতির মাধ্যমে বন্দি বিনিময় হলেও তা স্থায়ী হয়নি। আর ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৫৩ হাজার ছাড়াল, উদ্ধারকাজে বাধা ধ্বংসস্তূপ ও অবরোধ

আপডেট সময় ০৮:০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫