ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের হুঁশিয়ারি: “বিএনপিপন্থি উপদেষ্টাদের পদত্যাগ করাতে বাধ্য হবো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৮৫৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ করাতে আমরা বাধ্য হবো।”

বুধবার (২১ মে) সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জড়ো হতে থাকেন এনসিপির মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা। নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে পাটোয়ারী বলেন, “এই বিতর্কিত কমিশন তড়িঘড়ি করে গঠন করা হয়েছে। এ কমিশনের সকল সদস্যের পদত্যাগ চাই। তারা না গেলে বিক্ষোভ অব্যাহত থাকবে।”

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের বিরুদ্ধে তিনি অভিযোগ করে বলেন, “বাংলাদেশের অর্থনীতি ও আইন মন্ত্রণালয় ধ্বংস করতে তারা সক্রিয়ভাবে কাজ করছেন। বিএনপির পক্ষ নিয়ে তারা উপদেষ্টা প্যানেলকে ব্যবহার করছেন।”

তিনি আরও বলেন, “জনগণ আপনাদের ছুড়ে ফেলেছে, আবারও ছুড়ে ফেলবে। ইসি পুনর্গঠন না হলে এনসিপি কোনো নির্বাচন হতে দেবে না। বর্তমানে কমিশন বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। তাদের রক্তের ম্যান্ডেট নেই।”

সালেহউদ্দিন আহমেদকে ভারতের ‘দালাল’ আখ্যা দিয়ে তিনি বলেন, “তিনি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে কাজ করছেন, যা জাতীয় স্বার্থবিরোধী।”

আইন উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে পাটোয়ারী বলেন, “আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে বেইমানি করছেন। ঘোষণাপত্র না দিলে দেশে থাকতে পারবেন না।”

তিনি ঘোষণা দেন, “বিএনপিপন্থিদের উপদেষ্টা প্যানেল থেকে বের করে দিন। আমরা দেখতে চাই। দেশে মুজিবীয় সংবিধান চলবে না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের হুঁশিয়ারি: “বিএনপিপন্থি উপদেষ্টাদের পদত্যাগ করাতে বাধ্য হবো

আপডেট সময় ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫