ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাফুফে ফাইনালের আগে আর্জেন্টিনা নয়, স্পেন কোচের চিন্তা হেলিকপ্টার সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সঙ্গে ব্যবসায়িক ও ভূরাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে সরকার ট্রাফিক সিগনালের মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই চান প্রধানমন্ত্রী পরিসংখ্যান বলছে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম মেক্সিকো-কানাডাকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ চান ট্রাম্প মার্কিন হামলায় খাবার পানি সংকটে ইরানের ২০টি গ্রাম মার্কিন আশ্রয়দাতাদের প্রস্তুত থাকতে বললো ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ায় চলমান ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের পাশে শক্ত অবস্থান নিয়েছে চীন। বেইজিংয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, ‘জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষায় চীন সবসময় পাকিস্তানের পাশে থাকবে।

মঙ্গলবার (২০ মে) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, “পাকিস্তান হচ্ছে চীনের অত্যন্ত বিশ্বাসযোগ্য, দৃঢ় ও নির্ভরযোগ্য বন্ধু।” তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান সংঘর্ষের মাঝেও চীন সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষপাতী এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তা অপরিহার্য।

বৈঠকে ইসহাক দার চীনকে ধন্যবাদ জানিয়ে বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পক্ষে চীনের স্পষ্ট অবস্থান কৃতজ্ঞতার দাবি রাখে। আলোচনা হয়েছে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC)-এর দ্বিতীয় ধাপ ও দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও।

চীনা কমিউনিস্ট পার্টির (CPC) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও-এর সঙ্গেও ইসহাক দার বৈঠক করেন। সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়ে দুই পক্ষ একমত হন। লিউ বলেন, চীন সবসময় পাকিস্তানকে কৌশলগত সহযোগী হিসেবে দেখে এবং এই সম্পর্ক চীনের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন পেহেলগাম হামলার রেশ ও যুদ্ধবিরতির মধ্যেও ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে। ঠিক এমন মুহূর্তে কূটনৈতিকভাবে পাকিস্তানের পাশে দাঁড়াল আঞ্চলিক শক্তিধর চীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাফুফে

আপডেট সময় ০৭:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫