ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে যুক্ত হচ্ছে আফগানিস্তান, ত্রিপক্ষীয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৯৩৩ বার পড়া হয়েছে

চীনের বহুল আলোচিত ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ ইনিশিয়েটিভের অন্যতম অংশ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)। আঞ্চলিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ জোর কদমে এগিয়ে নিচ্ছে বেইজিং। এবার এই করিডোরে যুক্ত হতে যাচ্ছে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ দেশ আফগানিস্তান।

বেইজিংভিত্তিক সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, সিপিইসি প্রকল্পে আফগানিস্তানকে যুক্ত করার বিষয়ে একমত হয়েছে চীন, পাকিস্তান ও আফগানিস্তান। বেইজিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অনানুষ্ঠানিক এই বৈঠকে অংশ নেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বৈঠকে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইসহাক দার জানান, তিন দেশ আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে একত্রে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, এটি চীনের সঙ্গে তার প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক, যা ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই বৈঠকের মাধ্যমে তিন দেশের অটুট বন্ধুত্ব পুনর্ব্যক্ত হয়েছে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে অভিন্ন দৃষ্টিভঙ্গি আরও সুদৃঢ় হয়েছে।

ত্রিপক্ষীয় বৈঠকের ধারাবাহিকতায় পরবর্তী বৈঠক দ্রুতই আফগানিস্তানের রাজধানী কাবুলে আয়োজন করা হবে বলে জানানো হয়।

এদিকে, সিপিইসি প্রকল্পে তৃতীয় কোনো দেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগে থেকেই আপত্তি জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, প্রকল্পে অংশ নেওয়া দেশগুলো ভারতের ভূখণ্ড—বিশেষ করে জম্মু ও কাশ্মীর—লঙ্ঘন করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে যুক্ত হচ্ছে আফগানিস্তান, ত্রিপক্ষীয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

আপডেট সময় ০৯:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫