ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কায় হামলার সাইরেন: মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা বললেন মুফতি তাকি উসমানি এবার আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ গেটের চাবি বাসায় রেখে এলেন কর্মকর্তা, কাঁটাতারের বেড়া টপকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে: প্রধানমন্ত্রীর প্রেসসচিব বিলুপ্ত হলো র‍্যাব, যাত্রা শুরু করল এসআরবি বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: মক্কাকে লক্ষ্য করে হামলার নিন্দা শায়খ সুদাইসের রাশেদ খাঁনকে তুলে নিয়ে নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু

ঠিকাদারি নিয়ে ফোনালাপ ফাঁস: রাজশাহী মহানগর বিএনপির সাবেক নেতা রুবেল বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

ঠিকাদারি কাজ নিয়ে চাঁদা দাবির অভিযোগে ফোনালাপ ফাঁস হওয়ার পর রাজশাহী মহানগর বিএনপির রাজপাড়া থানা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক রুবেলকে (ভুলবশত সংবাদ বিজ্ঞপ্তিতে নাম লেখা হয় রবিউল আলম) দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (২১ মে) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি আদর্শ পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে মাহমুদুল হক রুবেলকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা জানান, বহিষ্কৃত নেতার প্রকৃত নাম মাহমুদুল হক রুবেল হলেও বিজ্ঞপ্তিতে ভুলবশত রবিউল আলম লেখা হয়েছে। তিনি বলেন, “যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, দলের হাইকমান্ড কাউকেই ছাড় দেবে না।”

ঘটনার সূত্রপাত রাজশাহী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বৃক্ষপালনবিদ কার্যালয়ের একটি দরপত্রকে ঘিরে। সেখানে সরকারি গাছ বিক্রির জন্য ৯টি লট তৈরি করে দরপত্র আহ্বান করা হয়। নওগাঁর মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ঠিকাদার শাহজাহান আলী এতে অংশ নিয়ে প্রায় ছয় লাখ টাকায় দুটি লটের কাজ পান।

এই কাজের লভ্যাংশ থেকে চাঁদা চাওয়ার অভিযোগে মাহমুদুল হক রুবেল তাকে ফোন করেন। প্রায় ১০ মিনিটের সেই ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে রুবেল ক্ষোভের সঙ্গে বলেন, “১৭ বছর খাইনি, এখন খাব।” তিনি শাহজাহানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন।

শাহজাহান উত্তরে জানান, “আমিও তো ১৬ বছর পর একটা কাজ পেয়েছি।” এই ফোনালাপ রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মক্কায় হামলার সাইরেন: মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা বললেন মুফতি তাকি উসমানি

ঠিকাদারি নিয়ে ফোনালাপ ফাঁস: রাজশাহী মহানগর বিএনপির সাবেক নেতা রুবেল বহিষ্কার

আপডেট সময় ১০:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫