ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

জিয়াউর রহমান হত্যায় শেখ হাসিনার জড়িত থাকার অভিযোগ কর্নেল অলি আহমদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ। বুধবার (২১ মে) বিকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে কর্নেল অলি বলেন, “ভারতের পছন্দের সরকার বাংলাদেশে দরকার। একসময় তাদের পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয় এবং এ হত্যার সঙ্গে শেখ হাসিনা জড়িত ছিল—এ কথা আমি আগেও বলেছি।”

তিনি আরও বলেন, “আমি আবার বলছি, শেখ হাসিনা সাজেদা চৌধুরীকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। আখাউড়া সীমান্তে তারা ধরা পড়েন এবং বিডিআর তাদের ধরে নিয়ে আসে। এরপর মাত্র ১৭-১৮ দিনের মধ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।”

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে এলডিপি প্রেসিডেন্ট বলেন, “শুরুতেই যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো, তাহলে দেশে কেউ বিশৃঙ্খলা করতে পারত না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আওয়ামী লীগ আর কখনো দল হিসেবে বাংলাদেশে দাঁড়াতে পারবে না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

জিয়াউর রহমান হত্যায় শেখ হাসিনার জড়িত থাকার অভিযোগ কর্নেল অলি আহমদের

আপডেট সময় ১১:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫