ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে? লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ মহিলা বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি হাসনাতের বক্তব্যে ইসলামি বক্তা মাদানীর ক্ষোভ, দিলেন কড়া বার্তা হাসনাত ভাই দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ: রফিকুল ইসলাম মাদানী বন্যা মোকাবিলায় বিদেশি সহায়তার সিদ্ধান্ত বদলাল নেপাল ইরানকে দেশীয় উৎপাদনের ওপর ভরসা রাখার তাগিদ মোজতবা খামেনির তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্স, ঢাকায় নেওয়ার পথেই প্রাণ গেল রোগীর

চামড়া সংরক্ষণে মসজিদ-মাদ্রাসায় ৩০ হাজার টন লবণ ফ্রিতে দেবে সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৬:১২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৭০৩ বার পড়া হয়েছে

এবার চামড়া সংরক্ষণের জন্য সরকার সারা দেশে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহ করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার (২১ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, চামড়ার মান ঠিক রাখতে এবং লম্বা সময় সংরক্ষণ করতে সারা দেশে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহ করবে সরকার। এসব লবণ বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দেওয়া হবে। যতদিন না তারা ন্যায্যমূল্য পাবে ততদিন চামড়া সংরক্ষণ করা হবে।

এদিকে বাণিজ্য উপদেষ্টা বলেন, আজকে আমাদের মৌলিক কিছু উদ্দেশ্য ছিল; এর মধ্যে একটা হলো চামড়ার উপযুক্ত মূল্য নির্ধারণ করা, সেটা সহায়ক করতে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে মূল্য নিশ্চিতকরণ। কোরবানি পরবর্তী সময়ে বর্জ্য ব্যবস্থাপনা ও কোরবানি পূর্ববর্তী পশু ব্যবস্থাপনা— এসব বিষয়ে পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, সারা দেশের মাদ্রাসা ও এতিমখানাগুলোতে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হবে। একই সঙ্গে আমরা একটা প্রামাণ্য চিত্র তৈরি করছি। সেখানে চামড়া ব্যবস্থাপনা ও কীভাবে চামড়াকে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত তারা চামড়া সংরক্ষণ করতে পারেন, সেটা আমরা এই তথ্যচিত্রে তুলে ধরব। এর সাথে ৫ লাখ লিফলেট সারা দেশে বিলি করব।

তিনি বলেন, বাজার ব্যবস্থাপনায় নির্দিষ্ট স্থানে যেন কোরবানির হাট হয়, তার বাইরে যেন কোনো কোরবানির পশু ক্রয়-বিক্রয় না হয় সে বিষয়ে আমরা কথা বলেছি। পশুর হাট থেকে যে হাসিল নেওয়া হয় সেটা যেন ৫ শতাংশের নিচে থাকে সে প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছি। সরবরাহ ও চাহিদার ভিত্তিতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়ার প্রয়োজন সেটা নিয়ে বিশদ আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি।

শেখ বশিরউদ্দীন বলেন, আমাদের বাজার ব্যবস্থাপনা ও মূল্য নিশ্চিতকরণে কাঁচা চামড়া সরাসরি রপ্তানির প্রয়োজন হলে সেটা করব। তবে আমরা সেটা কোনোভাবে চাই না। প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশ দিয়েছেন যেন চামড়ার উপযুক্ত দাম নির্ধারণ করা হয়। যদিও সেটা বাজার ব্যবস্থাপনার ওপর নির্ভর করে। আমাদের সবার সামগ্রিক প্রচেষ্টা থাকবে উপযুক্ত মূল্য নির্ধারণ করা।

তিনি বলেন, আমরা নিশ্চিতভাবে গতবারের চেয়ে বেশি মূল্যে চামড়া বিক্রি চাচ্ছি। অবশ্যই মূল্য বৃদ্ধিটা যৌক্তিক হতে হবে। এ বছর যেন সিন্ডিকেট কাজ করতে না পারে সেজন্য মজুত করার ওপর জোর দিচ্ছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে?

চামড়া সংরক্ষণে মসজিদ-মাদ্রাসায় ৩০ হাজার টন লবণ ফ্রিতে দেবে সরকার

আপডেট সময় ০৪:২৬:১২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫