ঢাকা , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনে সুযোগ পেলে বাকি জীবন দিয়ে মানুষের ঋণ পরিশোধ করব: নাহিদ ইসলাম রাজনীতিতে সওয়ার হওয়া দুই ভূতকে বিতাড়িত করার আহ্বান মামুনুল হকের তারেক রহমানকে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই: সাবেক সেনাপ্রধান এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই: তারেক রহমান জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা: সিইসিকে স্মারকলিপি নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস আমি পার্ট টাইম শিক্ষিকা, ফুল টাইম রাজনীতিবিদ: ট্রলের জবাবে ঢাবি শিক্ষিকা  নিউ ইয়র্কবাসীকে মহানবীর হিজরতের গল্প শোনালেন মেয়র মামদানি মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আগামী ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব: নাহিদ ইসলাম

হাইফায় ইসরাইলি চ্যানেল ১৪-এর সদরদপ্তরে ইরানের মিসাইল হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইল অধিকৃত হাইফা শহরে অবস্থিত ইসরাইলি চ্যানেল ১৪-এর লাইভ সম্প্রচারের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার (২১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ইসরাইলি বাহিনী তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর সদরদপ্তরে হামলা চালায়। এর জবাবে ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে চ্যানেল ১৪-এর সম্প্রচার কেন্দ্রে এই হামলা চালায়। হামলার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে আইআরআইবি এক বিবৃতিতে জানায়, ইসরাইলি হামলা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ এবং তা ইসরাইলি শাসকগোষ্ঠীর অপরাধপ্রবণতা ও আন্তর্জাতিক নীতির প্রতি অবজ্ঞা আবারও প্রমাণ করেছে। তবে হামলার কিছুক্ষণের মধ্যেই আইআরআইবি-এর কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়ে যায়।

এদিকে শনিবারও বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইরান ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়, ইরান থেকে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। সম্ভাব্য আঘাতের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং কোথায় আঘাত হানতে পারে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি আইডিএফ।

এই উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, নিজেদের ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসন বন্ধ হলে কূটনৈতিক সমাধানের পথে হাঁটতে পারে তেহরান। জেনেভায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরাইল, মেহের নিউজ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে সুযোগ পেলে বাকি জীবন দিয়ে মানুষের ঋণ পরিশোধ করব: নাহিদ ইসলাম

হাইফায় ইসরাইলি চ্যানেল ১৪-এর সদরদপ্তরে ইরানের মিসাইল হামলা

আপডেট সময় ১২:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫