ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ! অবরুদ্ধ হরমুজ: ট্রাম্পের অবরোধ ভাঙতে নামবে চীনের ভয়ঙ্কর নৌবহর? মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার ২৮০০ কোটি টাকার মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না: শিক্ষামন্ত্রী ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান তেহরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো সমাধানই মস্কো মেনে নেবে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরান থেকে তেল নিতে পারবে না চীন: যুক্তরাষ্ট্র আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে ‘অমানুষিক’ নির্যাতন করা হচ্ছে: ইমরান খান আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে ১৯ জনের মৃত্যু, ক্রিকেটার ও আন্তর্জাতিক মহলের শোক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু ঘটেছে। আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।

আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়। বিমানে থাকা একমাত্র পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উদ্ধারকাজে সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের একাধিক দল অংশ নিয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে।

এদিকে, দেশের ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাস শোক প্রকাশ করেছেন।
পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি এক্সে লিখেছেন—

> “হৃদয়বিদারক এবং মর্মান্তিক। #BangladeshPlaneCrash দুর্ঘটনার শিকারদের জন্য প্রার্থনা। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু ঘটুক এবং তাদের শক্তি ও সাহস কামনা করছি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ!

উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে ১৯ জনের মৃত্যু, ক্রিকেটার ও আন্তর্জাতিক মহলের শোক

আপডেট সময় ০৮:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫