ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ

সাবেক মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ও জনপ্রিয় সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। ৮৮ বছর বয়স হয়েছিল তার। আদালতে তার দয়া ও সহানুভূতির জন্যই তিনি পরিচিত ছিলেন ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে।

এদিকে প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন ফ্রাঙ্ক। মৃত্যুর একদিন আগেও নিজের শারীরিক পরিস্থিতি জানিয়ে সবাইকে প্রার্থনার অনুরোধ করেছিলেন তিনি। বিচারক ফ্রাঙ্কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্রে।

১৯৮৫ সালে রোড আইল্যান্ডে বিচারক হিসেবে নিয়োগ পান ফ্রাঙ্ক ক্যাপ্রিও। তবে আদালত কক্ষের ভেতরে-বাইরে নিজের মানবিক আচরণ দিয়ে লাখো মানুষের মন জয় করেছেন। এমনকি বিশ্বের সবচেয়ে ভালো বিচারক আখ্যাও দেয়া হয় তাকে।

২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ‘কট ইন প্রভিন্স’ নামে টেলিভিশন শো’তে অংশ নেন ফ্রাঙ্ক। যা তুমুল খ্যাতি এনে দেয় তাকে। এমি অ্যাওয়ার্ডসের জন্যও মনোনীত হয় অনুষ্ঠানটি। ১৯৩৬ সালের ২৩ নভেম্বর জন্ম নেয়া ক্যাপ্রিও বড় হয়েছেন প্রভিডেন্স, রোড আইল্যান্ডে। প্রায় ৫০ বছর পর সেখানেই পৌর আদালতের বিচারক হন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

সাবেক মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন 

আপডেট সময় ১০:৩৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫